র‌্যাম বানাচ্ছে ওয়ালটন

২৪ ডিসেম্বর, ২০১৯ ১৯:৩৮  
প্রযুক্তি পণ্য উৎপাদনে একের পর এক সাফল্য দেখাচ্ছে বাংলাদেশ। নিজস্ব ব্র্যান্ড নামে ওয়ালট র‌্যাম বাজারে ছাড়ার আট মাস পর এবার নিজেদের কারখানাতেই ৪জিবি, ৮জিবি ও ১৬ জিবি ক্ষমতার র‌্যাম বানাচ্ছে দেশে প্রযুক্তি পণ্য উৎপাদনে পথ প্রদের্শকের আসনে থাকা এই প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁয়ের জাতীয় অর্থনৈতিক পরিষদ এর অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়ালটন র‌্যামের উৎপাদন কার্যক্রম উদ্বোধন করা হয়। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল, বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার ও তথ্য ও প্রযুুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আরো উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড চেয়ারম্যান এস এম রেজাউল আলম এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম মঞ্জুরুল আলম। ওয়ালটনের নির্বাহী পরিচালক ও কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী লিয়াকত আলী জানিয়েছেন,  মূলতঃ ওয়ালটন ল্যাপটপ ও ডেস্কটপে সংযোজনের জন্য নিজেদের নকশায় এই র‌্যাম তৈরি করা হচ্ছে। মাসে ৯০ হাজার র‌্যাম উৎপাদনের লক্ষ্যমাত্রা নেয়া হলেও আপতত আমরা ১৫ হাজার র‌্যাম তৈরি করছি। নিজেদের প্রয়োজন মিটিয়ে এগুলো বাজারে বিক্রির পাশাপাশি রপ্তানিও করা হবে।